বারী সিদ্দিকীর সুরে মেয়ের অ্যালবাম
বিনোদন ডেস্ক: প্রয়াত বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকীর করে যাওয়া সুরে ‘আত্মাদেবী’ শিরোনামে একক অ্যালবাম করলেন তার মেয়ে এলমা সিদ্দিকী।
গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে প্রকাশনা অনুষ্ঠান হয় অ্যালবামটির।
অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ব্যানারে অ্যালবামটিতে পাঁচটি মৌলিক গান আছে। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা। এর মধ্যে চারটি গানের সুর করেছেন বারী সিদ্দিকী। একটি গানের সুর এলমার। সব গানের সংগীত করেছেন মুশফিক লিটু।
এটি এলমার দ্বিতীয় অ্যালবাম। এ সম্পর্কে তিনি বলেন, ‘কথা ছিল বাবা আমার জন্য কিছু গানে সুর করবেন। কিন্তু করে যেতে পারেননি। এই গানগুলো বাবা তাঁর নিজের জন্যই সুর করেছিলেন। ডেমোও দিয়েছিলেন। যে কারণে আমার কাছে এটি স্বপ্ন মনে হচ্ছে। এটি আমার অ্যালবাম নয়, বাবার। আবার অ্যালবামে একটি গানে আমি সুর করেছি, তাই এটি আমারও অ্যালবাম।’
বাংলারঢোল থেকে জানানো হয়েছে, বারী সিদ্দিকীর প্রতি সম্মান রাখতে অ্যালবামে দুটি ধরন রাখা হয়েছে। একটিতে বারী সিদ্দিকীর ডেমো কণ্ঠের সঙ্গে দ্বৈত গেয়েছেন এলমা। আর অন্যটিতে গেয়েছেন এলমা।
বাংলারঢোল ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিওর পাশাপাশি অ্যালবামের গানগুলো শোনা যাবে বাংলাফ্লিক্স ও টেলিফ্লিক্সে।
Related News
অভিনেতা সোহেল খান মারা গেছেন
বিনোদন ডেস্ক: অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪Read More
চূড়ান্ত মুকুটের পথে ‘সিলেটি’ সামিরা মাহি!
বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহির। যা প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি।Read More



Comments are Closed