যেসব চ্যানেলে দেখা যাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর পর্দা উঠবে আজ সোমবার। জাতির জনকের নামে আয়োজিত এ টুর্ণামেন্টের পঞ্চম আসরে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ৬টি দেশ। সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আধা ঘন্টার অনুষ্ঠান শেষে সাড়ে ৬টায় মাঠে গড়াবে শিরোপা জয়ের লড়াই।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে লাওসের। ছয় জাতির এ টুর্নামেন্টে দুটি গ্রুপে অনুষ্ঠিত খেলায় গ্রুপ ‘এ’-তে ফিলিস্তিন, নেপাল এবং তাজিকিস্তান, গ্রুপ ‘বি’-তে স্বাগতিক বাংলাদেশ, ফিলিপাইন এবং লাওস অংশ নিচ্ছে। এর মধ্যে গ্রুপ পর্বের সবকটি খেলা ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে লাওস। ২ অক্টোবর একই সময়ে নেপাল মুখোমুখি হবে তাজিকিস্তানের। এছাড়া ৩ অক্টোবর লাওস বনাম ফিলিপাইন, ৪ অক্টোবর তাজিকিস্তান বনাম ফিলিস্তিন, ৫ অক্টোবর ফিলিপাইন বনাম বাংলাদেশ ও ৬ অক্টোবর ফিলিস্তিন বনাম নেপালের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
তাছাড়া ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল এবং ১২ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই ম্যাচগুলো দেখা যাবে বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেলে। এছাড়া কয়েকটি এফএম রেডিও বাংলায় ধারাবিবরণী সম্প্রচার করবে। তাছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর টেলিভিশন চ্যানেলেও খেলা সম্প্রচারের কথা রয়েছে। বাংলাদেশের তিনটি চ্যানেল হচ্ছে- বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টিভি এবং নাগরিক টিভি।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed