সিলেট-ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেলপথ আধুনিকায়নের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা-চট্টগ্রাম সড়ক ৬ লেনে উন্নীত এবং উভয় রুটে ডুয়েল গেজ আধুনিক রেল লাইন নির্মাণের জোর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পুরানলেনস্থ সমবায় ভবনে সংঘটনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দর রূপান্তরে দীর্ঘ সূত্রিতার কারণে ক্ষোভ প্রকাশ করেন। সভায় সিলেট কেন্দ্রীয় কারাগারটি বাদাঘাটে স্থানান্তরে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগারের জায়গায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী আধুনিক পার্ক নির্মাণের দাবি জানান।
সভায় বক্তারা আইনকে অবজ্ঞা করে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক বিধু ভূষণ সেনের বিয়ানীবাজার থানার জলঢুপে অবস্থিত ভূ-সম্পত্তি স্থানীয় সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক দখল করার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মো. আব্দুস সাত্তার, মাহবুবুর রহমান খালেদ, গণদাবী পরিষদ নেতা ব্যবসায়ী রফিক আহমদ, শিক্ষক বিধু ভূষণ সেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, শিক্ষক এম এ আলী জালালাবাদী, কামরুল ইসলাম, ময়নুল ইসলাম, সেলিম আহমদ, বেলাল আহমদ প্রমুখ।
Related News
সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে অভিনব মিছিল করেছেন একটিRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সিলেটRead More



Comments are Closed