Main Menu

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্টসার্কিটে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত রাশিদ আহমদ (১৫) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পক নগর গ্রামের লুৎফুর রহমানের ছেলে ও সোনার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাবার সময় রাশিদ আহমদ তাদের বসত ঘরের বৈদ্যুতিক বোর্ডে চার্জে লাগানো ব্যবহৃত মোবাইল ফোনটি খুলতে যায়। বিদ্যুতের লাইনটি ত্রুটিপূর্ণ থাকায় অসাবধানতাবশত খুলতে গিয়ে শর্ট সার্কিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই যিশু দত্ত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed