সিকৃবিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগামী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদনের সময়সীমা ১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা আবেদন করা যাবে)। আবেদনন ফি নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জসহ ৮০৮ টাকা।
৬টি অনুষদে মোট ৩৯৩টি আসন সংখ্যার বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে ৯২টি, কৃষি অনুষদে ৮১টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৬৯টি, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৮টি, কৃষি প্রকৌশল কারিগরি অনুষদে ৫৮টি এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৫টি আসন রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য www.sau.ac.bd ; কিংবা এই ঠিকানায়: admission@sau.ac.bd মেইল করতে হবে।
Related News
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More



Comments are Closed