জকিগঞ্জে পৌর কাউন্সিলর শাকিল নিখোঁজ
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিল গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তার স্বজনরা। এ ঘটনায় শনিবার দুপুরে জকিগঞ্জ থানায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রিও করেছেন।
নজরুল ইসলাম জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।’
তিনি আরও জানান, ‘শনিবার সকালে আমরা শাকিলের বসতঘরের কক্ষ তালাবদ্ধ দেখে মনে করেছি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন। এরপর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাইনি। পরে বুঝতে পারি তিনি রাতে বাড়ীতে ফিরেননি। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন জানিয়েছেন, কাউন্সিলর শাকিলের পরিবার থেকে জানানো হয়েছে তাকে পাওয়া যাচ্ছেনা। বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, কাউন্সিলারের ভাই নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed