বিশ্ব হার্ট দিবসে হৃদরোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, চিকিৎসা পেশায় মেধাবীরা এখন আসছেনা। এ কারনে চিকিৎসা পেশার মান কমছে। চিকিৎসা পেশায় মেধাহীনদের আটকাতে হবে। মেধাবীদের প্রাধান্য দিলে চিকিৎসা পেশায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট হার্ট এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন ও হৃদরোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিগত কয়েক বছরে অনেক এগিয়ে গেছে। দেশের ঔষুধ ইউরোপের মতো দেশগুলোতে রপ্তানী হচ্ছে। এখন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে ভালো মেশিন রয়েছে যা দিয়ে গুরুত্বপূর্ণ অনেক রোগ নির্ণয় করা যায় অতি অল্প সময়ে।
সিলেট হার্ট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এসএম হাবিবউল্লাহ সেলিমের পরিচালনায় শুরুতেই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শিশির কুমার বসাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুয়াইব আহমদ শোয়েব, ডা. জি.এম মুহিউদ্দীন, ডা. হিরন্ময় দাস, ডা. আজিজুর রহমান রোমান, ডা. শাকির আহমদ শাহিন, ডা. ইকবাল আহমদ, ডা. রাজীব দাস, ডা. ফারজানা তাজিন, ডা. মাহবুবুল আলম জীবন, ডা. ফখরুল ইসলাম, ডা. আদিল মাহমুদ, ডা. সুহেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটু সতর্কতাই বাঁচাতে পারে আপনার মূল্যবান জীবন। এজন্য নিজের শরীরকে সবসময় সতেজ রাখতে হবে। স্বাস্থ্যকর উপায়ে খাবার খেতে হবে। ধুমপানকে না বলতে হবে। কর্মঠ হতে হবে। তাহলে হৃদরোগ থেকে অনেকটা মুক্তি মিলতে পারে।
এদিকে, শনিবার সকাল ১১টায় সচেতনামূলক র্যালী কাজী নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে চৌহাট্টা বিমএ ভবনে এসে শেষ হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এসএম হাবিবউাল্লাহ সেলিম অনুরোধ জানিয়েছেন।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed