Main Menu

হাউজিং এস্টেটে রিকসা উল্টে ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় স্পিডব্রেকারে রিকসা উল্টে গুরুতর আহত তসলিম আহমদ (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল জাহাঙ্গীরের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তার বাসা নগরীর ৭নং ওয়ার্ডের পীর মহল্লা এলাকায়।

জানা গেছে গত বুধবার (২৬ সেপ্টেম্বর) তসলিম আহমদ রিকসাযোগে পীর মহল্লা থেকে হাউজিং এস্টেট হয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ হাউজিং এস্টেট কাউন্সিলর কার্যালয়ের সামনে একটি স্পিডব্রেকারে তার রিকসাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুদিন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি মৃত্যুবরন করেন।

এদিকে নগরী কিংবা সিলেটের সড়কগুলোতে নির্মিত গতিরোধক বাঁধে কোথাও রং করা নেই। ফলে হঠাৎ করে বাঁধের সামনে পড়ে ঝুঁকির মুখে পড়তে হয় চালকদের। এ অবস্থায় সাধারণ মানুষের দাবি সঙ্গত কারণে বাঁধ নির্মাণ করলেও তাতে যেন রং করে চিহ্নিত করা হয়।

Share





Related News

Comments are Closed