একদিন পিছিয়ে বিএনপির সমাবেশ রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আরও এক দফা পিছিয়ে গেল বিএনপির জনসভা। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী শনিবার (২৯ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল দলটির। তবে একদিন পিছিয়ে রবিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি। তিনি আমাদের ৩০ তারিখে জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা লিখিত আবেদন জমা দিয়েছি।’
এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed