সরকারি হলো আরো ২৫ বিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের ২টি সহ সরকারি হয়েছে দেশের আরো ২৫ মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়গুলোকে সরকারিকরণের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।
সরকারি হওয়া সিলেট বিভাগের দুটি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে- মৌলভীবাজারের জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়।
সরকারি হওয়া বাকি বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- নোয়াখালীর কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালীর দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরগুনার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট উচ্চ বিদ্যালয়, ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, নরসিংদীর বেলাব পাইলট মডার্ন মডেল হাই স্কুল, নরসিংদীর চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় এবং ফেনীর পরশুরাম মডেল পাইলট হাই স্কুল।
এছাড়া সরকারি করা হয়েছে শেরপুরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়, রংপুরের মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়, ঢাকার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এম এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লার নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৬ সেপ্টেম্বর ১টি, গত ১৪ মে ৪৪টি, ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি, গত ১১ এপ্রিলে ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে। এর অংশ হিসেবে সর্বশেষ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ২৫টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed