ছাতকে সুরমা নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ নৌকা শ্রমিক আব্দুল কাদিরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নোয়ারাই গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।
গত শনিবার দুপুরে সুরমা নদীর নোয়ারাই চৌধুরী পাড়া ঘাটে খেয়া নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় নৌকার মাঝি আব্দুল কাদির। ঘটনার দুদিন পর সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
« সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গাছ কর্তনে অনিয়ম (Previous News)
(Next News) চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ৫ »
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed