শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিমা বেগম (২৩) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।
জানা যায়, শিবলু তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তাসনিমা। এ সময় পেছনে থাকা বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed