সিকৃবি’র নতুন ভিসি ড. মতিয়ার রহমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমানকে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ প্রদান করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ খবর জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
ড. মতিয়ার রহমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মতিয়ার ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর বাগেরহাট জেলার রামপাল উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ফিলিপাইন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পূর্বে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট মেম্বার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি ড. গোলাম শাহী আলমের মেয়াদ শেষ হওয়ায় ড. মতিয়ার রহমানকে নতুন ভিসি হিসাবে নিয়োগ দেয়া হয়।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed