মা-বাবার পা ধোয়ালো দুই লাখ শিশু
বৈশাখী নিউজ ডেস্ক: ‘গুরুজনে কর নতি’ এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে মা-বাবার পা-ধোয়ানো কর্মসূচি পালিত হায়েছে। এই কর্মসূচিতে জেলার এক হাজার ১০০টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিটি জেলাব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে দাবি করে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, জেলার প্রায় দুই লাখ শিক্ষার্থী বাবা-মায়ের পা ধোয়ানো অনুষ্ঠানে যোগ দেয়। শিশুদের মৌখিক উপদেশে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এজন্য মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি সম্মান প্রদর্শনের এটি ব্যবহারিক কার্যক্রমের আয়োজন করা। এতে প্রতিটি কোমলমতি ছাত্র-ছাত্রীর মনে পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা-ভক্তি ও সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে উঠবে।
প্রসঙ্গত, গত বছর থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান শুরু করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed