ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাততলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন উপজেলার কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে পুলিশ। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেজাউল পাঠানের সেকেন্ড ইন কমান্ড ছিলেন নিহত সেলিম হোসেন। অপহরণ করে মুক্তিপণ আদায়, পুলিশ পরিচয়ে চোরাচালানের মালামাল লুট, মোটরসাইকেল ছিনতাই, মাদক ব্যবসা, মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
এছাড়া চোরাকারবারীদের কাছ থেকে লুট করা স্বর্ণ ভাগাভাগি নিয়ে সেলিম ও পাঠানের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে ৯ সদস্যের নিজস্ব বাহিনী গড়ে তোলেন সেলিম।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed