Main Menu

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে হাত-মুখ বাধা অবস্থায় সাজেরা খাতুন (৫৫) নামে এক সৌদিআরব প্রবাসীর স্ত্রী’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সদর মডেল থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের সঞ্জব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেরা খাতুনের স্বামী এবং এক সন্তান সৌদি আরব প্রবাসী। দুই মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। বাড়িতে তিনি এবং তার পুত্রবধূ বাস করতেন। তার পুত্রবধু পিত্রালয়ে চলে যাওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে একাই থাকতেন সাজেরা। শনিবার ঘরে কোনও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে বাড়ির গেট লাগানো দেখেন। পরে হাত মুখ বাধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেটি উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed