ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেঞ্চুগঞ্জে সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর মাঝপাড়া গ্রামে পানিতে ডুবে মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ীর পাশের রত্নার খালে ডুবে শিশুটি মারা যায়।
নিহত মাহবুবা আক্তার রাজনগর থানার কালামোহর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। মাহবুবার নানার বাড়ী ফেঞ্চুগঞ্জের কটালপুর মাঝপাড়া গ্রামে।
শিশুটির খালাতো ভাই আব্দুল আজীজ খছরু জানান, মাহবুবা শুক্রবার দুপুরে তারা মা-বাবার সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে। বেড়াতে এসে নানা বাড়ীর পাশে রত্নার খালে পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed