বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো আজ শনিবার বাংলাদেশে পালন করা হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০১৮।
দিবসটি উপলক্ষে নেয়া নানা কর্মসূচির সাফলতা কামনা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৃথক বাণী দিয়েছেন।
দিনটি পালনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজধানীর মনিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল চালানো ও খেলাধুলার মতো বিভিন্ন মজার কার্যক্রম ছাড়াও বিশেষ অতিথিদের নিয়ে আলোচনা সভার আয়োজন থাকবে।
নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ৭০’র দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়, যা ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তভাবে পালন করা হচ্ছে।
বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে। তবে ২০১৬ সালে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এটি পালন শুরু হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed