এসআইইউ’র ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে থানায় একটি জিডিও করা হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম সরকার, এমবিএ প্রোগ্রাম (১ম বর্ষ ২য় সেমিস্টার), রোল:- ২৪১৪৬ এবং ফাহিম আহমেদ চৌধুরী, বিবিএ প্রোগ্রাম (৪র্থ বর্ষের ২য় সেমিস্টার), রোল:-২৬১৮৪, নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসের সামনে কতিপয় শিক্ষার্থী ও কিছু বহিরাগতদের সাথে করে অবস্থান নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহে সাধারণ শিক্ষার্থীদেরকে ও আসন্ন সেমিস্টারে ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ আগত অভিভাবকদেরকে বাধা প্রদান করে।
পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুমে এসে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তাদের সাথে উদ্ধত আচরণ করে এবং আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্প্রিং-২০১৮ বন্ধের হুমকি প্রদান করে।
পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির এক জরুরী সভায় ঘটনার সাথে তাৎক্ষনিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় উত্তম সরকার ও ফাহিম আহমেদ চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করে কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না মর্মে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এবং সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নাম্বার-১৩৪১, তাং ১৮/০৯/২০১৮ইং।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed