হাসপাতালের বিছানায় শুয়েও আসামি রাজু!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই বিষ্ণুপদ রায় বাদী হয়ে পুলিশের উপর হামলা, ভাঙচুরের অভিযোগ এনে কোতয়ালী থানায় একটি পুলিশ এসল্ট মামলা (মামলা নং-৩০/১৭-০৯-১৮) দায়ের করেন।
মামলার এজাহারে ৫৫ জন সাবেক-বর্তমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর প্রত্যেকের নামের পাশে তার দলীয় পদ পদবী লেখা আছে নির্ভূলভাবে। এই মামলার ২৭ নং আসামি ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজু। ঘটনার একদিন আগে থেকেই তিনি হাসপাতালে ভর্তি। ঘটনার দিন বিকেলে নগরীর জালালাবাদ ক্লিনিকে তার পিত্তথলীর অপারেশন হয়। ঘটনাস্থলে তার থাকা অসম্ভব হলেও এজাহার অনুযায়ী ভাঙচুরে অংশ নিয়েছেন তিনি।
মামলার এজাহারে নিজের নাম রয়েছে শুনে আঁতকে ওঠেন এই ছাত্রনেতা। তিনি সাংবাদিকদের বলেন, “আমিতো হাসপাতালে, গাড়ি ভাঙবো কি করে? আর কাউকে নির্দেশ দেয়ার মতো বড় নেতা তো আমি নই। পুলিশ হয়তো ভুল করে নাম দিয়েছে।”
তবে সিলেট বিএনপির নেতাদের দাবি, সারাদেশেই এমন ভৌতিক ও গায়েবি মামলা চলছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এটাও তারই একটা অংশ।
সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে সরকারের নীল নকশা বাস্তবায়নে নেমেছে পুলিশ। আগামী নির্বাচনেও ফাঁকা মাঠে গোল দিতে চায় তারা। সেজন্য আগেই বিএনপি নেতাকর্মীদের জেলে ভরে রাখার পাঁয়তারা। তিনি আরো বলেন, সারাদেশে মৃত ব্যক্তি, বিদেশে অবস্থানরতদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আমরা আশা করি পুলিশ এই পথ থেকে সরে আসবে।
মামলার বাদী এসআই বিষ্ণুপদ রায় এ বিষয়ে কিছু বলতে অপারগতা জানান। তিনি বলেন, এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের মিডিয়া উইং এর সাথে যোগাযোগ করেন। ডিপার্টমেন্টের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে আমি আলাদাভাবে বক্তব্য দিতে পারি না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, কে কে এই ঘটনায় জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। যদি কেউ না থেকে থাকেন সেটাও জানা যাবে।
এ মামলায় ইতিমধ্যেই আটক ৮ জনকে সোমবার আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন- এখলাছুর রহমান মুন্না (৩৮), ফাহিম আহমদ চৌধুরী (২৪), ফয়ছল ইসলাম (২৫), টিপু আহমদ (২২), খালেদ আহমদ (২০), রিমন আহমদ (২৪), ফরিদ আলী (২৪), তানভীর আহমদ (১৮)। এরা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed