মৌলভীবাজারের পলাতক রাজাকার আনিছের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজাকার আনিছ মিয়া (৮৫) পলাতক অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সিলেটের একটি স্থানে তার মৃত্যু হলেও পরে দুপুর দেড়টার দিকে মরদেহ গ্রামের বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের পশ্চিমভাগে নেওয়া হলে তা জানাজানি হয় । এর আগে পরিবার তার মৃত্যুর খবর গোপন রাখে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসূন নূর আহমদ জানান, আনিছ মিয়া কোথায় মারা গেছেন তা আমরা সঠিক জানিনা, পরিবারও কিছু বলেনি। তবে শুনেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তিনি এক আত্মীয়ের বাসায় ছিলেন। মরদেহ গ্রামের আনা হচ্ছে শুনে আমরা পুলিশকে অবগত করেছি। তারা পরবর্তী প্রদক্ষেপ নিবে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি এবং খবরে পেয়ে তার গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হবে।
জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো.শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার যুদ্ধাপরাধী আনিছ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed