গোয়াইনঘাটে কলেজ ছাত্রের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পল্লীতে গলায় ফাঁস লাগিয়ে সাইফুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার নলজুড়ি গ্রামের হারুনুর রশিদের ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাইফুল ইসলাম ও তার বড় ভাই ফয়জুর রহমানের মাঝে তাদের অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বড় ভাইয়ের সাথে অভিমান করে রাত ৮টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে জলপাই গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে সাইফুল আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সূরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed