বাকৃবিতে ভর্তির রেজিস্ট্রেশন শুরু
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। স্নাতক কোর্সের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. গিয়াসউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এবার মোট আসন সংখ্যা ১২৩০। লিখিত নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। লিখিত নির্বাচনী পরীক্ষার ন্যূনতম পাশ মার্ক ৩০।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন ও আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed