লালমনিরহাটে ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাট ও রংপুর জেলার সীমান্তে কাকিনা-মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নবনির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ খুলে দেয়া হয়েছে। আর এতেই লালমনিরহাটবাসীর স্বপ্নের দ্বার উম্মোচিত হয়েছে বলে মনে করছে স্থানীয়রা।
দীর্ঘ ৬ বছর ধরে নিমার্ণের পর রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর পরপরই ১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি খুলে দেওয়া হয় যান ও লোকজন চলাচলের জন্য। এ সেতু নির্মাণের ফলে একসময়ের ‘মঙ্গাপ্রবণ’ এ এলাকার ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
সেতুর সুবিধাভোগী বাসিন্দারা জানান, তিস্তা নদীর এক পাশে রংপুর, আরেক পাশে লালমনিরহাট জেলা। সে জন্য লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরসহ চারটি উপজেলার লোকজনকে রংপুরসহ সারাদেশে যাতায়াত করতে প্রায় ৫০ কিলোমিটার ঘুরতে হতো। এ অবস্থায় তিস্তা নদীর ওপর একটি সেতুর স্বপ্ন মানুষের দীর্ঘদিনের। সেই স্বপ্ন সত্যি হল।
এর আগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে সেতুর দুই পাশে ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ উল্লেখ করে লাগানো হয়েছে ফলক। লাল-সাদা রঙে সজ্জিত সেতুর ওপর উড়ছে রঙিন পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সেতুর আশপাশের এলাকাজুড়ে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুনও।
নতুন এই সেতুর উদ্বোধন বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, ‘সেতুটি নির্মিত হওয়ায় লালমনিরহাট জেলার জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে এটি বিবেচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর উদ্যোগ ছাড়া এ সেতু নির্মাণ করা সম্ভব হতো না। এই সেতু নির্মাণের ফলে রংপুর ও লালমনিরহাটের অভ্যন্তরীণ যোগাযোগ সহজতর হয়েছে।’
এ দিকে নবনির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সংসদ সদস্য সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ ও রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিব।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed