Main Menu

সিলেটের দুটিসহ সরকারি হলো আরও ৪৪ বিদ্যালয়

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়সহ নতুন করে আরও ৪৪ মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব (সরকারি বিদ্যালয়) লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন সময়ে ১৩০ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণের লক্ষ্যে এসব প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

জানা গেছে, দেশে পুরনো মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি। পরে ১২টি মডেল বিদ্যালয়সহ ১৩০ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বৃহস্পতিবার নতুন করে আরও ৪৪ বিদ্যালয় জাতীকরণ করায় দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাৎড়ালো ৫০৭টি।

পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা সরেজমিনে স্কুলগুলোর তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন। এসব বিদ্যালয় জাতীয়করণ করতে দুটি তালিকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবতীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব বিদ্যালয় জাতীয়করণের করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ থেকে শিক্ষকরা সকল প্রকার সরকারি সুবিধা পাবেন। জাতীয়করণ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক অন্যত্র বদলী হতে পারবেন না।

Share





Related News

Comments are Closed