মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলা থেকে আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর পশ্চিম বড়হাট থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আরিফ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৩ টার দিকে আরিফের ঘরের দরজা বন্ধ পায় পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে তার কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিকেলে মরদেহটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকেRead More



Comments are Closed