কক্সবাজারে নিখোঁজ ৪ স্কুলছাত্র রাঙ্গামাটিতে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে রবিবার নিখোঁজ হওয়া পাঁচ স্কুলছাত্রের মধ্যে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের চার ছাত্রকে রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় স্থানীয় রিজার্ভ বাজারের রাজু হোটেল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সংবাদকর্মী আলমগীর মানিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাঙ্গামাটি থানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) মোঃ শাহজালাল চার ছাত্রকে হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে। তারা সকলে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উদ্ধার হওয়া ছাত্র এইচ এ গালিব উদ্দিনের পিতা এডভোকেট আব্দুল আমিন তার সন্তানসহ চার শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের নিখোঁজ হবার রহস্য এবং কিভাবে তারা রাঙ্গামাটিতে এলো তা উদঘাটনের ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি।
উদ্ধার হওয়া চার ছাত্র হলো-কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদের পুত্র সাইয়েদ নকীব, অষ্টম শ্রণির ছাত্র ও বাজারঘাটা এলাকার এডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন, অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম।
তবে, তারা সেখানে কখন গিয়েছে, কেন গিয়েছে, কারা নিয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
রবিবার বাড়ি থেকে স্কুল গিয়ে আর বাড়ি ফেরেনি এই কিশোররা।
এদিকে একই সময় নিখোঁজ হওয়া কক্সবাজার পৌর প্রিপার্যাটরি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শিহাব উদ্দিনের এখনো সন্ধান মেলেনি। সে কক্সবাজার শহরের বাহারছড়াস্থ কবরস্থান পাড়ার বাসিন্দা ইমাদুল হকের ছেলে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed