শিক্ষিকা তামান্না ইয়াসমিন স্মরণে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউপুরস্থ সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্যপ্রয়াত শিক্ষিকা তামান্না ইয়াসমিন স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মাহফুজ বিন নাসির।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক মাস্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম হাসান শামীম এর সঞ্চালনায় মরহুমার জীবন ও কর্ম নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, তুরুকখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, ইলাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার আশিকুর রহমান টিপু, বিদ্যালয়ের প্রাক্তণ সভাপতি আহমদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান ছাত্রছাত্রীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed