Main Menu

জামালগঞ্জে বিএনপির ৬ নেতাকর্মী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে কেক কাটা, র‌্যালী এবং সমাবেশ সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে কেক কাটার পর পরেই থানা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি,সাধারন সম্পাদক ওলিউল্লাহ সরকার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিকের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন কালে পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় মিছিল থেকে তাহেদুল ইসলাম (৪০), জমির আহমদ (৪৮), সোহেল আহমদ (২৩), কিবরিয়া (২৪), মিয়া হোসেন (৪০) ও আশরাফ আলী (৩০) কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশের পিছু ধাওয়া করে ইট পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে বিএনপির পিকেটারদের ছোড়া ইট পাটকেলে থানার এএসআই মোঃ শাহাবউদ্দিন আহত হন।
জামালগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির ৬ জনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed