Main Menu

কেন্দুয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed