বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সুমি বেগম (১৯) নামে এক প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
শুক্রবার (৩১ আগস্ট) রাত ৮টায় উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ঘটনার দিন বিকাল থেকে তিনি প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন।
সুমি বেগম উপজেলার মোতাজলপুর গ্রামের হামিদুর রহমান কাছন মিয়ার কন্যা। ঘটনার পর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের আঃ হাদির পুত্র সিএনজি অটোরিকশা চালক বদরুল মিয়ার সাথে কাছন মিয়ার কন্যা সুমি বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল মন দেয়া-নেয়া। সম্প্রতি বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেন প্রেমিকা সুমি বেগম। কিন্তু প্রেমিক বদরুল তাকে এড়িয়ে চলতে থাকেন। আর এতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে সুমির মনে।
শুক্রবার বিকেলে বিয়ের দাবিতে বদরুলের বাড়িতে অবস্থান নেন সুমি। কিন্তু তাতেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed