কোম্পানীগঞ্জে অটোরিকশায় ডাকাতি, নারী অপহরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রীবাহী ৩টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা এক নারীকে অপহরণ করেছে ডাকাতরা।
বুধবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের তেলিখাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই। তবে তাৎক্ষণিক ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।
ওসি জানান, সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ৩টি সিএনজিচালিত অটোরিকশাকে আটকে যাত্রীদের সব কিছু লুটে নেওয়া হয়েছে এবং সেই তিন অটোরিকশার মধ্যে একটিতে থাকা এক নারীকে ডাকাতরা তুলে নিয়ে গেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই নারীকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে।
এদিকে ডাকাতির শিকার হওয়া এক অটোরিকশা চালক লিটন জানান, একদল ডাকাত আমার সিএনজিসহ আরো দুই সিএনজির গতিরোধ করে ডাকাতি করে। এসময় আমার সিএনজিতে থাকা এক নারীকে তুলে নিয়ে গেছে। এসময় ওই নারীর সঙ্গে আরো ৩ পুরুষ আমার সিএনজিতে ছিলেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed