চুনারুঘাটে শিশুর লাশ উদ্ধার, চাচা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে শরীরে লতাপাতা পেঁচানো অবস্থায় নাঈম আহমেদ নামে ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের বাঁশতলা নামক স্থানের একটি নিচুস্থান থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু।
নাঈম লালকেয়ার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত শিশুর চাচা জালাল মিয়াকে (৬০) আটক করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় নাঈম। এরপর শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে বুধবার সকালে উল্লেখিত স্থানে শিশুর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
তিনি আরো জানান, শিশুটির গলাসহ বিভিন্ন স্থানে হাতিলতা পেঁচানো ছিল। এ ঘটনায় নাঈমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
অপর একটি সূত্র জানায়, নিহত শিশু নাঈমের বাবা ফিরোজ এবং আটক জালাল মিয়া সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed