চট্রগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed