জুতোর ভেতর ১৬ কোটি টাকার সোনা!
বৈশাখী নিউজ ডেস্ক: জুতোয় ভরে অভিনব কায়দায় সোনা চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৯৬টি স্বর্ণের বারসহ তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ আগস্ট) বিকেলে র্যাবের কাওরান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান।
তিনি বলেন, ‘র্যাবের কাছে তথ্য ছিল আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের কয়েকজন সদস্য সোনা নিয়ে ভারতে পাচারের উদেশ্যে গাবতলী বাস টার্মিনালে বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। এমন খবরে সেখানে ঈগল পরিবহনের সামনে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের পায়ে পড়ে থাকা জুতার মধ্য থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা মূলত স্বর্ণের বার গুলো ঢাকা থেকে বেনাপোল পৌছে দিত। সেখান থেকে চক্রের অন্য সদস্যরা সেগুলো ভারতে পৌঁছে দিত।’
র্যাব অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করেন ওলিয়ার রহমান ও রেজাউল। তারা সম্পর্কে শালা দুলাভাই। দীর্ঘ ছয়মাস ধরে তারা এই কাজ করে আসছিলেন। তাদের এই দলটি রাজধানী থেকে বেনাপোলে প্রত্যেক সপ্তাহে অন্তত দুটি চালান নিয়ে যেতেন। এজন্য প্রত্যেককে ৫ হাজার টাকা এবং উপরি ২ হাজার টাকা করে দেয়া হয়।’
তিনি বলেন, ‘জুতোয় থাকত ২০টি করে স্বর্ণের বার। এই চক্রের সাথে গদফাদার হিসেবে কারা কারা কাজ করতো তাদের চিহ্নিত করতে এরইমধ্যে র্যাব মাঠে কাজ করছে; দ্রুত তাদের ধরা সম্ভব হবে।’
র্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ‘জানা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে স্বর্ণগুলো দেশে এনে সেগুলো অভিনব পদ্ধতিতে ভারতে পাচার করা হয়। স্বর্ণগুলো পরীক্ষা করে দেখা গেছে- সবগুলো ২৪ ক্যারেট করে আছে। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১৬ কোটি টাকা।’
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed