এনা বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক আমতলায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাজীপুরের কাপাসিয়া উপজেলার খালিসপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী (২২) এবং একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে নোমান (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিসিক আমতলা এলাকায় একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও তার বন্ধু নিহত হয়।
পরে ঘটনাস্থলে শিবপুর হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে নিহত রোমানকে উদ্ধার করে। এ সময় মেহেদীকে উদ্ধার করে দ্রুত ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
শিবপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটিকে আটক করি। নিহতদের নরসিংদী জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন আমাদের হেফাজতে থাকলেও বাসের চালক পালিয়ে গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed