Main Menu

ঢাবি ভর্তিতে প্রতি আসনে লড়বে ৩৮ জন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তির আবেদন করেছে ‘ঘ’ ইউনিটে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫১২ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গতকাল মঙ্গলবার দুপুর ২টায় শেষ হয়েছে।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেছে।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার অনুষ্ঠিত হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code