Main Menu

ভারতীয় সংগীত শিল্পী রাজেশ রায়কে সিলেটে সংবর্ধনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতের সংগীত শিল্পী রাজেশ রায়কে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে নগরীর কাষ্টঘরস্থ স্থপতি তুহিন কান্তি দত্তের বাসভবনে একটি ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

শিল্পী সংস্থার পক্ষে রাজেশ রায়ের হাতে ক্রেস্ট তুলে দেন সংস্থার বিভাগীয় সভাপতি রানা কুমার সিনহা, সাধারন সম্পাদক সুমনা আজিজ, অর্থ সম্পাদক বিজয় কৃষন সেন, মুন্না দত্ত। এ সয়ম তুহিন কান্তি দত্তসহ শিল্পী সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী রাজেশ রায় বেশ কয়েকটি আধুনিক গান পরিবেশন করেন। অনুষ্টানে সিলেটের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, সুমনা আজিজ ও প্রবাসী শিল্পী মুন্না দত্ত একক সংগীত পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা একটি দলীয় সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে শিল্পী সংস্থার সভাপতি রানা সিনহা বলেন, রাজেশ রায় খুব প্রতিভাবান শিল্পী, তাঁর গায়েকী আমাদের মুগ্ধ করেছে। আগামীতে এই শিল্পী অনেক বড়মানের শিল্পী হওয়ার ক্ষমতা ও যোগ্যতা রাখেন। জবাবে সংবর্ধিত শিল্পী রাজেশ রায় শিল্পী সংস্থা, মুন্না দত্ত ও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Share





Related News

Comments are Closed