Main Menu

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলা ধুবইল ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। এ ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে ওই প্রেমিক। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রেমিক আছাদ (২৭), সে উপজেলার ধুবইল ইউনিয়নের বাজার এলাকার গোলশান মোড়ের দানেজ আলীর ছেলে।

প্রেমিকা ইতি খাতুন দাবি করে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ভেড়ামারা এলাকার বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আছাদ। অতঃপর বিয়ের জন্য আছাদকে বারবার চাপ দিতে থাকলে একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে।

ইতি জানায়, বিয়ের কথা বলে আছাদ বারবার আমার সুযোগ নেলেও গত রোববার (২৬ আগষ্ট) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে না। তাই সোমবার (২৭ আগষ্ট) দুপুর থেকে তার বাড়ির সামনে অবস্থান করছি।

প্রেমিক আছাদ আলী ভেড়ামারা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র ও প্রেমিকা ইতি খাতুন ভেড়ামারা আদর্শ কলেজের দ্বাদশ প্রথম বর্ষের ছাত্রী।

নামপ্রকাশ না করার শর্তে ইতির দুলাভাই বলেন, আছাদ দীর্ঘদিন ধরে ইতির সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি নিয়ে ইতির বাড়িতেও ঝামেলা চলছিল। তাই সোমবার বাধ্য হয়ে এখন এ বাড়িতে অবস্থান করছে। এখন ইউপি চেয়ারম্যান সালিশ বসিয়ে বিষয়টি সমাধানের কথা বলেছে তাই ইতিকে রাতেই বাড়িতে নিয়ে যাচ্ছি।

ধুবইল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বর বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন বিষয়টি দেখছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে সালিশ বসিয়ে বিষয়টির সমাধানের কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed