Main Menu

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তিন জেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ও সোমবার গভীর রাতে গাজীপুর জেলার টঙ্গী, নাটোর জেলার লালপুর উপজেলা এবং বরগুনার পাথরঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী এবং একজন জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব।

Manual2 Ad Code

টঙ্গী: গাজীপুর জেলার টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে মুদাফার প্রত্যাশা মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, নিহত যুবকের নাম শরীফ (৪০)। রাজধানীর তুরাগ থানা এলাকার বাসিন্দা তিনি।
র‌্যাবের দাবি নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন।
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম জানান, রাতে ওই এলাকায় র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরাক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
টঙ্গীর থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তানিয়া আক্তার বলেন, নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে র‌্যাব আমাদের জানিয়েছেন। র‌্যাব নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

Manual2 Ad Code

নাটোর: নাটোর জেলার লালপুর উপজেলায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি মেহের আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহের আলী উপজেলার ভাদুর মোড়ের বাসিন্দা বলে জানিয়েছেন র‌্যাব।
র‌্যাব-৫ সিপিসি ২ এর মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি অপারেশন দল লালপুর উপজেলায় টহল দেয়। টহলের এক পর্যায়ে উপজেলার চামটিয়া গ্রামে পৌঁছালে সেখানে কয়েকজনকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে দেখে র‌্যাবের দল সেদিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে মেহের আলী গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় মেহের আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব জানায়, মেহের আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলা র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক জলদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পাথরঘাটার সুন্দরবন সংলগ্ন মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, র‌্যাব নিহতের লাশ থানায় হস্তান্তর করেছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code