সীতাকুণ্ডে যুবলীগের দুই কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যুবলীগ কর্মী রমজান আলী খোকন (২৭) ও তার ছোট ভাই মোহাম্মদ সিজানকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট দারোগাহাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার ছোট দারোগারহাট বাজারে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বঙ্গবন্ধুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। এই শোকসভা শেষে সবাই যার যার মত করে নিজ গন্তব্যে ফিরে যায়। রমজান ও তার ভাই সিজানও বাড়ি ফিরছিলো। কিন্তু বারৈয়াঢালা এলাকায় তাদেরকে রাস্তার পাশে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান পুলিশকে খবর দেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, খবর পেয়ে রাস্তার পাশ থেকে পেটে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, রমজান ও সিজান নামের ওই দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসার পর রাত ৯টার দিকে রমজান ও ১১টার দিকে তার ভাই সিজান মারা যান।
ওসি মো. ইফতেখার হাসান বলেন, রমজান ও তার ছোট ভাই সিজান যুবলীগের রাজনীতির সাথে জড়িত। কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা বের করতে ঘটনাটির তদন্ত করা হবে।
তিনি বলেন, রমজান একজন চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের আমলে সেনা সদস্যরা ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করার সময় বাছের নামক এক সেনাসদস্যকে কুপিয়ে জখম করেছিল সে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed