বাস থেকে ফেলে চাপা দিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রীকে ফেলে তার উপর দিয়েই বাস চালিয়ে দিয়েছে চালক। এতে মারা গেছেন রেজাউল করিম রনি (৩৫) নামের এক যুবক। ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে এমন ঘটনা ঘটান বাস চালক ও তার সহকারী।
সোমবার (২৭ আগস্ট) নগরীর সিটি গেইট সংলগ্ন কালীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রায় ২০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। নিহত রেজাউল করিম রনি (৩৫) শহরের কালীর হাট এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী অলি উল্লার ছেলে।
মো. রাজু নাম স্থানীয় এক যুবক বলেন, পারিবারিক কাজে রনি সীতাকুণ্ডের কুমিরা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাসে ভাড়া নিয়ে সহকারীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে বাস থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে চাপা দেয়া হয়। স্থানীয়রা রনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে দুই ধরনের অভিযোগ পেয়েছি। কেউ বলছে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দেয়া হয়েছে। আবার অনেকে বলেছে বিতণ্ডার জেরে রনি বাড়ির কাছে বাস থেকে নেমে সেটিকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তখন চালক তাকে চাপা দিয়ে চলে যায়।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে জানিয়ে পুলিশ কর্মকর্তা উৎপল বলেন, বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed