Main Menu

বিলুপ্তির পথে ভোলাগঞ্জের গুচ্ছ গ্রাম

কোম্পানীগঞ্জ সংবাদদাতা: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও বিস্তৃর্ণ এলাকায় বোমা মেশিনের সাহায্যে অবাধে পাথর আহরণের ফলে কোম্পানীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য বিলুপ্ত হতে চলেছে।
প্রতিনিয়ত প্রশাসনিক উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বোমা মেশিন জব্দ ও ধ্বংস করার পরও রাতের আধারে পাথরখেকো চক্র অবাধে বোমা মেশিনের মাধ্যমে বিভিন্ন গর্ত খনন করে প্রকৃতির লীলাভূমি কোম্পানীগঞ্জকে বিরাণ ভূমিতে পরিণত করছে।
ইতিপূর্বে ভোলাগঞ্জ গুচ্ছ গ্রামবাসীর পক্ষ থেকে দুই শতাধিক লোক স্থানীয় সংসদ বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। কিছুদিন দিনের বেলা বোমা মেশিন বন্দ থাকলেও স¤প্রতি আবারও এই চক্র তাদের বোমা মেশিন চালিয়ে যাচ্ছে।
জানা যায় এই চক্রের মুল হোতা আলিম উদ্দিন, সাহাব উদ্দিন, দিলাল মিয়া, তাজুল ইসলাম উরফে পরিবেশ মোল্লা, রাশেল মিয়া, কাজল সিংহের বিরুদ্ধে বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
গুচ্ছ গ্রামবাসীকে রক্ষা ও এলাকার সৌন্দর্য বজায় রাখতে পরিবেশ অধিদপ্তরকে জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।

Share





Related News

Comments are Closed