সিলেটে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহে গতকাল রবিবার রাত ৮টায় সাজ্জাদ হোসেন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে।
আহত সাজ্জাদ হোসেন মহানগর বিএনপির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। শাহী ঈদগাহের হাজারীবাগ অনামিকা ১৫ নম্বর বাসার বাসিন্দা তৈয়ব আলীর পুত্র সাজ্জাদ।
রাত ৮টার দিকে শাহী ঈদগাহ শাহ মীর গাজী (রহ.) মাজারের কাছে তার ওপর এই হামলা চালানো হয়। ছিনতাইয়ে বাধা দেয়ার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, আহত সাজ্জাদ হোসেনের অস্ত্রোপচার হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed