রাজধানীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় বাবা-মেয়েসহ ৩জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালে চিকিৎসাধীন সুরত আলীর (৬০) মৃত্যু হয়। এদিন রাত সাড়ে ৮ টার দিকে মারা যায় তার মেয়ে আলেয়া বেগম (৩০)। এর আগে আলেয়ার মেয়ে মিলি (৫) মারা যায় শনিবার বিকেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘সুরত আলীর শরীরের ৭২ শতাংশ এবং চার বছর বয়সী তার নাতনি মিলির শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।’ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে গত ২১ আগস্ট রাতে পল্লবী থানার মিরপুর-১২ নম্বরের ই-ব্লকের লাইন-৪ এলাকায় একটি বাড়ির নিচতলায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরিত হয়। এতে শিশুসহ দগ্ধ হয় দশ জন।
দগ্ধদের মধ্যে বাকিরা হলেন, সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি (২১), তার স্ত্রী লাবনী (১৮), বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আউয়াল হেসেন বাবু (৩২)। এর মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, এ ঘটনায় আরও পাঁচজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
সুরত আলী পরিবার নিয়ে ওই বাড়ির নিচতলার ভাড়া থাকতেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed