মোটেলে অসামাজিক কাজ, ২৯ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের খুলশীর মোটেল স্বর্ণালী নামের একটি গেস্ট হাউজ থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ২৯ নারী-পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আটকদের ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ।
শনিবার (২৫ আগষ্ট) দিনগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-নর্থ) কাজল কান্তি চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল খুলশীর মোটেল স্বর্ণালী গেস্ট হাউজে অভিযান চালায়। এসময় হোটেলটির ম্যানেজার ইয়াছিন ওরফে মামুনসহ ১৬ পুরুষ ও ১৩ নারীকে আটক করা হয়।
তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে হোটেলের মালিকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে বলে জানান সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-নর্থ) কাজল কান্তি চৌধুরী।
মোটেল স্বর্ণালী গেস্ট হাউজের মালিক আবুল হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছে বলেও জানান তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed