Main Menu

নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২৫ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কদিমচিলান এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে পাবনা থেকে বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কদিমচিলান এলাকায় বিপরীতমুখী একটি লেগুনাকে সামনে থেকে চাপা দেয়।

এতে লেগুনার সকল যাত্রী ছিটকে পড়লে চাপা পড়ে দুই শিশু ও তিন নারীসহ ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

তিনি আরো জানান, আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed