Main Menu

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে রিফাত আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ আগস্ট) দুপুর বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ২টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিফাত আহমেদ ঢাকার উত্তরার শাহজাহানপুর এলাকার আবু সাঈদ আহমেদের ছেলে ও ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, নিহত রিফাতসহ মোট পাঁচজন ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামে। পরে হঠাৎ করেই রিফাত পানিতে নিখোঁজ হয়। কিছুক্ষণ কর তার লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও নিহতের স্বজনের সাথে যোগাযোগ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed