Main Menu

ফেঞ্চুগঞ্জে পরিত্যক্ত ভূমি অফিসে যুবকের লাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজারে পরিত্যক্ত ডাকবাংলা ভূমি অফিস থেকে সুনাম মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুনাম মিয়া উপজেলার পিটাইটিকর গ্রামের আব্দুল আহাদ লেচু মিয়ার ছেলে।

শনিবার (২৫ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারের পরিত্যক্ত ডাকবাংলা ঘর থেকে সুনামের মরদেহটি উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা পরিত্যক্ত ওই ভূমি অফিসে মৃতদেহ দেখতে পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় লাশ সনাক্ত করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed