Main Menu

টঙ্গীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) টঙ্গীর চেরেগ আলী মার্কেট এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নারীর নাম বীথি আক্তার পিন্নী (২৫)। তিনি শরীয়তপুরের টুটুল মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার এসআই চন্দন দে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই সন্তান নিয়ে বীথি টঙ্গীর চেরেগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তবে তার সঙ্গে থাকা অন্যরা কেউ আহত হয়নি বলে জানান এসআই চন্দন।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed